মিরকা‌দি‌মে গাঁজাসহ মৃত কানা সুমনের স্ত্রী গ্রেফতার।

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার মিরকা‌দিম পৌরসভার নৈদিঘীরপাথর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেখা বেগম (৪১) ঐ এলাকার মৃত কানা সুমনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজা বিক্রয়ের সময় রেখা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে বুধবার (২২ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।