মুন্সিগঞ্জে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
এ সময় উপস্থিত বক্তব্য ছিলেন রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হাসান, বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুর মোর্শেদ, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাচ্চু শেখ প্রমূখ।