সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর।
কলেজের মাঠে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম পিন্টু, আবু তাহের দেওয়ান, সুবীর চক্রবর্তি, মাসুদ খান, মো. মনির মৃধা, আনোয়ার হোসেন রাজা, শহিদুল ইসলাম, আল-আমিন প্রমুখ। #