১২টি মাদক মামলার আসামী ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২টি মাদক মামলার আসামী লিটন মিয়া (২৬) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের বাড়ি উপজেলা সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল এগারোটার দিকে এতথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, সোমবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মাদক কারবারি লিটন মিয়ার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ০৯ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তার একটি মোবাইল ফোন জব্দ করে তাকে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১০টি, নাগেশ্বরী থানায় একটি ও লালমনিরহাট সদর থানায় একটি পূর্বের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’
##