মিরকাদিমে সেলাই মেশিন প্রদান।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আজ শনিবার বিকেল পাঁচটায় ভুবন গড়া যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে একজন অসহায় সুবিধা বঞ্চিত নারীকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
ভূবন গড়া যুব কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ফারজান সুমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নবোদয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র আওলাদ হোসেন,

মিড়াপাড়া সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন, শরীয়তুল্লাহ সিনু, মোহাম্মদ সৈয়দ হোসেন, সাইফুল ইসলাম মুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মেশিন গ্রহীতা রিতা বেগমের স্বামী জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী।