বালুচরে দেশনেত্রী খালেদা জিয়া রাজবন্দীদের মুক্তির দাবীতে ইউনিয়ন বিএনপির পথযাত্রা ও বিক্ষোভ

মোঃ মোস্তফা, মুন্সীগঞ্জঃ

দেশনেত্রী খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে ইউনিয়ন বিএনপির পথযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

(১১ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বালুচর চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন। বালুচর বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ সাইদ হোসেন, মোঃ মোক্তার, আবুল হোসেন ভুট্টু মেম্বার, আল আমিন মেম্বর, আব্দুল সালাম, মোঃ আরঙ্গ মোঃ লিটন সরকার, মোঃ আল নুরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। দ্রব্য মূল্য বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান এবং দেশনেত্রী খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবীও জানান তারা।