ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকার-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত- ২

শ্রীনগর মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেটকার-অটো মুখোমুখি সংঘর্ষে অটোগাড়ির ১ যাত্রী নিহত ও আরো ২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনী সংলগ্ন পূর্ব পাশ্বের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় আহত অটোগাড়ির ৩ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান(৫৯) নামে ১জনকে মৃত ঘোষনা করেন।

নিহতের বাড়ী বগুড়ার শাজাহানপুর উপজেলায়। তিনি উমপাড়া পিডিএল ক্যাম্পে চাকুরী করেন। আহত দুইজন হলেন রাতুল(১৮) উপজেলার কেয়টখালী এলাকার জসিম শেখের ছেলে এবং আহত মিনহাজ(৩৫) টাঙ্গাইল নাগরপুর উপজেলার বিহালি এলাকার সিদ্দিকুরের ছেলে বর্তমানে উমপাড়া পিডিএল ক্যাম্পে চাকুরী করেন। প্রত্যাক্ষদর্শীরা জানান,

পদ্মাসেতু থেকে উমপাড়া গামী অটোগাড়ি ঘটনাস্থলে পৌছলে ঢাকা থেকে মাওয়া গামী প্রাইভেটকার নং-ডিএম-গ-৪৭-৯২৩৭ এর চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটালে অটো গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোগাড়ির ৩ যাত্রী আহত হয়।

স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোস্তাফিজুর নামে ১ জনকে মৃত ঘোষনা করেন। আহত পিডিএল কর্মচারী মিনহাজ জানান, মৃত মোস্তাফিজুরসহ আমরা পদ্মাসেতু কাজ শেষে অটোযোগে উমপাড়া ক্যাম্পের উদ্দেশ্য রওয়ানা করে।

ঘটনাস্থলে আসতেই মাওয়া গামী একটি প্রাইভেটকার আমাদের অটোগাড়ির মুখোমুখি ধাক্কা দেয়। এতে আমিসহ ৩জন আহত হই এবং আমার সহকর্মী মোস্তাফিজুর মারা যান।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় কবলিত ইজি বাইকের ১জন যাত্রী মারা গেছেন আরো দুই চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকার আমাদের থানায় আটক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।