মুন্সীগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ ও র‌্যালী

নিজস্ব প্রতি‌বেদকঃ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নৈরাজ্য করলে বিএনপিকে পাকিস্তানে পাঠানোর হুশিয়ারি দিয়েছে মুন্সীগঞ্জ জেলা যুবলীগ। মুন্সীগঞ্জ জেলা শহরে আয়োজিত শান্তি সমাবেশে এই হুশিয়ারি দেন যুবলীগের নেতাকর্মীরা।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৫টা’র দিকে মুুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ এর সামনে থেকে র‌্যালী বের হয়।

পরে র‌্যালীটি মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি চত্বর ঘুরে পুনরায় একইস্থানে এসে মিলিত হয়। সেখানে এক শান্তি সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের নেতাকর্মীরা।এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শেখ হাসিনার সততা,

সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশকে মর্যাদাশীল ও উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মিশন এখন স্মার্ট বাংলাদেশ। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে যুবলীগের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা শ্রমিক লীগ শিল্পায়ন আ লিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা যুবলীগ নেতা মাহমুদুল হাসান সাদি ভ’ইয়া, চরকেওয়ার ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মন্টু দেওয়ান ,

আওয়ামীলীগ নেতা সোহরাফ হোসেন সরদার, যুবলীগ নেতা ডাঃ আতাউর রহমান ফরিদ, সড়ক পরিবহন শ্রমিক লীগের মুন্সীগঞ্জ জেলার সভাপতি সালমান খান,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাত হোসেন সানী ভ’ইয়া,যুবলীগ নেতা সম্রাট দেওয়ান প্রমুখ।#