সরকারি কোয়ার্টার থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার 
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়াটার থেকে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  নিহত শরিফুল ইসলাম সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের কৃষি উপসহকারী কর্মকর্তার হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার বিকেল  সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার কৃষি কর্মকর্তা কোয়াটার থেকে তার মরদেহ উদ্ধার করা।   নিহত শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই  উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে।
সিরাজদিখানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাহেব শুভ্র জানান, আমি পৌনে ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে । পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ নামিয়ে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর জোরে সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে