জেসি হত্যা মামলার প্রধান আসামী র‍্যাবের হতে গ্রেপ্তার, মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে আলোচিত স্কুলছাত্রী জেসি মাহমুদ হত্যা মামলার প্রধান আসামী বিজয় রহমান বিযুকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ সদর থানার হস্তান্তর করেছে র‍্যাব-১১। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে হস্তান্তর করা হয়ে।

এর আগে ৩ফেব্রুয়ারি রাতে ঢাকার ওয়ারীর একটি ভাড়া বাসা থেকে জেসি হত্যা মামলার প্রধান আসামী বিজয় কে গ্রেপ্তার করে র‍্যাব-৩। আজ বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গত ৩ জানুয়ারি প্রেম সংক্রান্ত বিষয়ে মামলার প্রধান আসামী বিজয় রহমান বিজু ও তার প্রেমিকা আদিবা ইসলাম জেসি মাহমুদ কে ফোন দিয়ে বিজয়ের বাসায় ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছাদ থেকে ফেলে দেওয়ার নাটক করে বিজয় ও তার প্রেমিকা। পরে জেসিকে হাসপাতালে রেখেই সেখান থেকে পালিয়ে যায় বিজয়।

এদিকে এ ঘটনার দুইদিন পর জেসির বড় ভাই জিহাদ বাদি হয়ে বিজয় ও তার প্রেমিকার নাম উল্লেখ করে চার জনের বিরুদ্ধে মামলা করে। ওই দিন মামলার ২নং আসামি আদিবা ইসলাম গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।#

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৫-০২-২০২৩।