মিরকাদিম পৌরসভার সাবেক কাউন্সিলরের প্রতি এমপির সহমর্মিতা।

স্টাফ রি‌পোর্টারঃ
শুক্রবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনা ইসলামের অসুস্থ্যতার খবর শুনে কাগজীপাড়া তার বাড়িতে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এসময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, কৃষকলীগ নেতা মনিরুজ্জামান রিপন সহ পৌর কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।