মুন্সিগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সিগঞ্জ শহরের মানিকপুরে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেনারেল হাসপাতাল সংলগ্ন মনিকপুরের আবুল বাশারের ভাড়াটিয়া মনির হোসেন এর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় আগুনের বসতঘরসহ ঘরের বিতরে থাকা আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ি ভাড়াটিয় মনির হোসেনের।

ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা  সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে বসতঘরটিতে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিস কে খবর দেয়। মুন্সিগঞ্জ ফায়ারসার্ভিস একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।