নাগেশ্বরীতে এলজিইডি কর্মকর্তাদের মানব বন্ধন।

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি ) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 এসময় উপস্থিত ছিলেন এলজিইডি নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতাহার, উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, মফিজুল হক প্রমুখ।