সিরাজদিখানে বাউল উৎসব অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার ইছাপুরা কুঞ্জবিহারী সরকারি কলেজের বকুল তলায় এই গানের আসর অনুষ্ঠিত হয়।
অগ্নিবীণা ললিতকলা একাডেমির আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্নিবীণা ললিতকলার পরিচালক ও কুঞ্জবিহারী কলেজের প্রভাষক এজাজ আহমেদ। বাউল উৎসবে লালন শাঁই, হাসন রাজা ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ। এ সময় অতিথিদের মধ্যে শিক্ষক, সাংবাদিক ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #