মোঃ অনিক খান, মুন্সীগঞ্জঃ
মিরকাদিম পৌরসভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে ভুবন ভরা যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ শীতবস্ত্র কম্বল বিতরণ ও শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল বাকির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ঢাকা ব্যাংক লিমিটেড, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন,

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম কাজল, ম মনিরুজ্জামান শরীফ, ভুবন গড়া যুব কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ফারজান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র আসমা আক্তার,

৭ নং ওয়ার্ড কাউন্সীলর সোহেল মিয়া, শেখ আব্দুল বাসেত লাভলু , শাহাবুদ্দিন শাহাদ, রানা মিয়া, হিমেল সাদমান রোদ্র, আদনান সহ অন্যরা।
এ সময় দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান সহ ৩০০জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।