গভীর রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার রামপাল এলাকায় পানহাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ সহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে বড় ধরনের মাদকের চালান এনে বিপুল অর্থের বিনিময়ে তা বিক্রি করে দিতেন একাধিক সিন্ডিকেটের কাছে।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, গভীর রাতে ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এ সময় মাদক বিক্রেতা সাদ্দামকে ইয়াবা সহ আটক করতে সক্ষম হলেও,পালিয়ে যায় তার আরেক সহযোগী। পরে সেখান থেকে উদ্ধার করার ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ফয়সাল হাওলাদার বাদী হয়ে,
মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।