শ্রীনগরে বিএনসিসির এক্স ক্যাডেটদের কম্বল ও মাস্ক বিতরণ
মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজ বিএনসিসির এক্স ক্যাডেটদের সংগঠন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন এর উদ্যোগে শীতার্ত ও কম আয়ের মানুষের মাঝে শুক্রবার বেলা ১১ ঘটিকায় সরকারি শ্রীনগর কলেজ চত্ত্বরে শতাদিক মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত থেকে কম্বল ও মাস্ক বিতরণ করেন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি এক্স সিইও মোঃ জসিম মোল্লা, আরো উপস্থিত ছিলেন এক্স সিইও সজিব, এক্স সিইও শিমু আক্তার, এক্স সিইও পপি দাশ, এক্স কর্পোরাল নলীনি,
সোহেল রানা রাজু, রোজিনা আক্তার প্রমূখ। আয়োজকরা জানান তারা বিএনসিসির দীক্ষার মাধ্যমে জনকল্যাণে সর্বদা দেশের জন্য নিয়োজিত ছিল, ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এই কর্মসূচীতে যারা আর্থিক সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।