মোঃ তুষিন খান, মুন্সীগঞ্জঃ
কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না মুন্সীগঞ্জের গরিব, অসহায়, ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সে সময় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বিপিএম পিপিএম বার এর উদ্যোগে দুস্থ্য ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার সোমবার বিকালে মিরকাদিম পৌরসভার টেংগর এলাকায় মৌলভী আমজাদ হোসেন সাহেবের বাড়ীতে প্রায় ১হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।
মনবতার পাঠাগারের পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাতিমাড়া তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ ওমর চান ঘোষ, এসময় আরো উপস্থিত ছিলেন মোসাম্মৎ হাসিনা আক্তার,
জুবায়েদা চৌধুরী নাজনিন, মোসাম্মৎ আমেনা আক্তার, মিরা আক্তার, হাসিমা আক্তার, সাদিয়া আক্তার নাহিদ, মোঃ জুবায়েদসহ আরো অনেকেই।