আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ (জানুয়ারি) সোমবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনে সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ-ই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস এম পি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাসেদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক এলাহি নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু প্রমুখ।