মুন্সিগঞ্জ প্রতিনিধি:

দেশ জুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মুন্সিগঞ্জে সার্কেল এইট্টি ওয়ান’স নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় এসব মানুষের হাতে কম্বল তুলে দেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী ফয়সাল বিপ্লব। এতে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ-ই-হাসান তুহিন,

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.তারিকুজ্জামান, জেলা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি, পৌর কাউন্সিলরা সহ নানা শ্রেণীপেশার স্থানীয় সুশীল সমাজের মানুষ।

এসময় মুন্সিগঞ্জ সার্কেল এইট্টি ওয়ান’স সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য মোহাম্মদ মাসুদ রানা, সাব্বির হোসেন জাকির, মো. আল আমিন, শফিকুল হাসান তুষার,

শেখ মোহাম্মদ রতন, মো. রাসেল, ফয়সাল আহমেদ মনির, শামছুল ইসলাম আরিফ, মো. সালেহিন, ফরহাদ হোসেন গফুর, মো. লিমন, মো. দিদার, সোহেল আনোয়ার, গনেষ, হুমায়ুন, জুয়েল, সজিব, মুকুল, ইকবাল সহ অনেকে।

তারিখ: ১৪ জানুয়ারি ২০২৩ ইং