রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
বাঙ্গালী জাতির সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় এবং সভাপতি শহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল বাতেন সেনটু, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ ফকরি খোকন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জিয়াউদ্দিন আহাম্মেদ প্রিন্স, বাদল রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু এবং ১৫ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।