আমিরুল ইসলাম নয়ন , গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রী বেশে এক ইজিবাইকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ইজিবাইক চালককে ছুড়িকাঘাতে আহত করা হয়। মঙ্গলবার দুপুর দুইটা দিকে উপজেলার কালিপুরা এলাকার ঈদগা মাঠের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই তরুনের নাম মো ইয়ামিন(২২) । তিনি হোগলাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।পেশায় একজন ইজিবাইক চালক।
আহত ইয়ামিন বলেন,ভবেরচর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে কালিপুর এলাকায় যাই।যাত্রী নামিয়ে এনেজকান্দি ঈদগা মাঠের কাছে আসি। তখন যাত্রী বেশে এক ছিনতাইকারী নাম মুরসালিন পিতা পাচু মিয়া গ্রাম কালিপুরা এনেজকান্দি গ্রামে থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার ইজিবাইক থামায়।গাড়ি এসে আমার ক্ষেপ দেওয়া ৭৩০ এবং কিস্তির জন্য রাখা পাঁচহাজার টাকা ছিনিয়ে নিতে চায়।
আমি তাকে বাঁধা দিলে সে আমাকে এলোপাথাড়ি ছুড়ি দিয়ে পোঁচাতে থাকে। পরে ওই পথের এক সিএনজি যাত্রী এগিয়ে আসলে তাকেও ছুড়িকাঘাত করা হয়।এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ওই ছিনতাইকারি মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান,আহত ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার শরীরে দুই জায়গায় ১২ টি সেলাই করা হয়েছে।
গজারিয়া থানার উপপরিদর্শক(এসআই) সেকেন্দার হোসেন
ঘটনা দেখতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জান সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেছে ঘটনার সাথে জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ