নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাপুর বয়েজ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
এই সামাজিক সংগঠনটি সমাজের দুর্যোগকালীন বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় সারাদেশে যখন প্রচন্ড শৈতপ্রবাহ বিরাজ করছে, ঠিক এই সময় এসে “শীতার্তদের পাশে দাঁড়াই” স্লোগানকে সামনে রেখে রামপাল ইউনিয়নের ১০০০ হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র হসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
সোমবার বেলা ১১ টায় রামপাল ইউনিয়নের সুখবাসপুর বয়েজ ক্লাবের উদ্যোগে এই শীতের কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হারুন উর রশিদ শেখ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাচ্চু শেখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান শ্যামল, রামপাল ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদ কবির সোহেল, হাজী মো. সিরাজুল ইসলাম,আনিসুর রহমান বাবু, মুক্তার হোসেন লিটন, মনিরুজ্জামান লিটন, মো.ইকবাল, মো সুমন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংগঠনে সদস্যরা আগামীতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।