আল-আমিন সামাজিক সংগঠনের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

স্টাফ রি‌পোর্টারঃ

‘আর্ত-মানবতার সেবায় – অরাজনৈতিক সংগঠন’এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ১০ ঘটিকায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিভিন্ন শ্রেণি পেশার অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় আল-আমিন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ পারভেজ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ, উপদেষ্টা আবু তাহের মৃধা, রিয়াদ ঢালি বাবু,মোজাম্মেল হোসেন,সাব্বির আহম্মেদ ,সাজ্জাদ বেগ প্রমুখ । পরে তিন শত অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যখনি মানবতার প্রয়োজন পড়েছে তখনই আল-আমিন সামাজিক সংগঠন এগিয়ে থেকে নিজেদের সাধ্যমতো তাদের কল্যাণে কাজ করেছে।করোনা কালীন সময়েও তাদের সংগঠন খাদ্যসামগ্রী বিতরণ করেছে,বিভিন্ন উৎসব গুলোতেও তারা খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে,তাদের এসকল সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা,তারা আরো বলেন সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।