মুন্সিগঞ্জে স্ত্রী হত্যার মামলায় স্বামীর দুই দিনের রিমান্ড ।
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর আমলী আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক শহিদুল ইসলাম।
মুন্সিগঞ্জ সদর থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই মামলার প্রধান আসামী ফেরদৌস হাসান সোহানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে দুই দিনের রিমান্ড আদেশ দেন আদালত।