মুন্সীগ‌ঞ্জে বালিগাঁও বাজার ফার্নিচার দোকান আগুনে পু‌রে ছাই

সুরভী লাবন‌্য, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ফার্নিচার দোকান পুড়ে ছাই। এতে করে দোকানির সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বালিগাঁও বাজারস্থ বটতলায় কাজলের ফার্নিচার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মি‌নিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক কাজল তোফাজ্জল হোসেনের ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, রাত ১১টায় হঠাৎ একটি দোকান ঘরে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দোকানের মালিক কাজল বলেন, রাতে খবর পাই দোকানে আগুন লাগছে। এসে দেখি আমার দোকান পুড়ে ছাই। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দোকান থেকে ৩টি ফার্নিচার উদ্ধার করে। বাকি ৩টি নতুন ফার্নিচার তৈরীর কাঠ ও দোকানের অন্যান্য আসবাবপত্র সহ দোকান ঘরটি পুড়ে গেছে। এতে করে সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

টঙ্গীবাড়ী ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত ইনচার্জ কয়েস আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দোকান ঘর এবং কিছু ফার্নিচার পুড়ে গেছে। তবে ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে প্রায় ৬লক্ষ টাকার সম্পদ। এছাড়া প্রায় ২লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

তারিখ: ০৩-০১-২৩ইং