রিকাবী বাজার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

র‌বিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বছ‌রের প্রথম দিন ৩০০ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জু শ্রী কুন্ডু, সহকারী শিক্ষিকা প্রতিমা রানী সাহা, ফারজানা আক্তার, জাকারিয়া সুলতানা, অপি সাহা, ফেরদৌসী আক্তার, মাজেদুল শেখ, এস এম সি সদস্য দিদার হোসেন, আবুল বাসার প্রমুখ।

বই বিতরন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকমণ্ডলী। বই বিতর‌নের সময় বক্তারা ব‌লেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিনা মুল্যে বই বিতরন এর নজীর সৃষ্টি করেছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে, তোমরা লেখাপড়া করে বাংলাদেশের সোনার ছেলে-মেয়ে হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কারিগর হবে।