মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠন ও বাংলাদেশ জুয়েলারী সমিতির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের শহরের ফ্রেন্ডেস কিচেন রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল স্বর্ণ ব্যবসায়ী মালিকগণ ছাড়াও বাংলাদেশ জুয়েলারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সভায় দেশের সকল স্বর্ণ ব্যবসায়ীদের বাংলাদেশ জুয়েলারী সমিতির অন্তর্ভুক্তির বিষয়ে আগামী এক সপ্তাহরের মধ্যে কাজ শুরু হবে জানিয়ে ও মুন্সীগঞ্জের সকাল স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে একজোট হয়ে কাজ করবে বাংলাদেশ জুয়েলারী সমিতি এমন কথা জানিয়ে মুন্সীগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের জেলা সভাপতি অজয় কর্মকার পুটুর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে সাবেক সভাপতি ও চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ডাঃ দিলীপ কুমার রায় বলেন

মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে ডাকাতি হওয়া স্বর্ণসহ সকাল মালামাল উদ্ধারে স্বারাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন অতিদ্রুত মুন্সীগঞ্জের সকল স্বর্ণ ব্যবসায়ীদের বাংলাদেশ জুয়েলারী সমিতিতে অন্তর্ভুক্তির মাধ্যমে নিরাপত্তা কাঠামো গঠন করা হবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সহ-সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নারায়ণ চন্দ্ৰ দে, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন মোঃ রিপনুল হাসান,
সাবেক কোষাদক্ষ ও কার্যনিবাহী সদস্য বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পবিত্র চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক স্বর্ণ শিল্পালয় সংগঠন মুন্সীগঞ্জ জেলা শাখার লক্ষণ মুখার্জি।