টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলই গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে মুক্তিযোদ্ধার ২ সন্তান সর্বস্ব হারিয়ে এখোন আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। বুধবার বিকাল ৩টার দিকে এই আগুনের সুত্রপাত হয়। এতে আধঘন্টায় দুই ভাইয়ের থাকার একমাত্র কাঠ ও টিন দিয়ে তৈরী ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রন আনতে ব্যার্থ হয়। জানাগেছে, উপজেলার বলই গ্রামের মুক্তিযোদ্ধা খোরশেদ মোল্লার রেখে যাওয়া একমাত্র ঘরে বসবাস করতো তার দুই ছেলে রতন মোল্লা ও রিপন মোল্লা।
পেশায় দুই ভাই অটো চালক । রতন মোল্লার স্ত্রী হালিমা বেগম অসুস্থ হওয়ায় ঢাকায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে। রতন ও রিপন সকালে ঘর তালা দিয়ে অটো নিয়ে বের হয়েছিলেন চালাতে। পরে খবর পেয়ে বাড়ি এসে দেখেন তাদের বসবাসের একমাত্র ঘরটি আগুনে পুড়ছে। নিভানোর চেষ্টা করেও ব্যার্থ হন তারা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ রতন বলেন, আধ ঘন্টার আগুন আমার সব কেরে নিল। আমার পড়নের কাপর ছাড়া আমার আর কিছুই নাই। আমি এখোন শশুড় বাড়িতে আশ্রয় নিয়েছি।এ ব্যাপারে ওই এলাকার হান্নান ঢালী বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই আমরা পানি সেচের মেশিন দিয়ে আগুন নিভাতে চেষ্টা করি।
কিন্তু আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে বিদেশে যাওয়ার জন্য জমানে একলক্ষ টাকা ও পাসপোর্ট। তাও পুরে গেছে। দুই ভাইয়ের মাথা গোজাঁর আর স্থান রইলোনা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন ভারপ্রাপ্ত ইনচার্জ কয়েজ আহম্মেদ জানান- অগ্নিকান্ডে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে।
তাং- ২৮-১২-২০২২ইং