জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ৮০ বছরের বৃদ্ধ রোগী মমতাজ বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতি‌বেদকঃ

ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা মমতাজ বেগম (৮০)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে ১৯ সে ডিসেম্বর সোমবার রাত ৮ টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৬ তলার ১৯ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়।

এরপর ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ২০ মিনিট সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতাজ বেগম চিকিৎসা নেয়ার সময় তার বড় মেয়ে রাবেয়া সঙ্গে ছিলেন, রাবেয়া জানান আমার মায়ের খুব ক্ষুধা পেয়েছিলো আর সে হাসপাতালের খাবার খেতে পারেন না তাই মায়ের জন্য আমি খাবার আনতে বাহিরে যাই, এই সময়ে আমার মা কাউকে কিছু না বলেই হাসপাতাল থেকে বের হয়ে চলে যায়।

সাথে সাথে হাসপাতালের আশেপাশের সড়ক সহ বিভিন্ন অলিগলিতে খুঁজে পাইনি। মমতাজ বেগমের মেয়ে রাবেয়া জানান শেরেবাংলা নগর থানায় একটি হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি করেছি, ডায়েরি নম্বর ১৪৬৭ আর মমতাজ বেগমের ছেলে রবিউল জানান স্বজনদের সাথে নিয়ে ঢাকার সকল রাস্তাঘাটে মা-কে খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না যদি কোনো হৃদয়বান ব্যাক্তি আমার মায়ের সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 01870184090              01962418673