আর্জেন্টিনা এগিয়ে গেল দুই গোলে মেসি-অ্যালভারেজ জাদুতে।
বিনোদন ডেস্কঃ
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে প্রথম থেকে আর্জেন্টিনা ছিল বেশ বিবর্ণ। সেই আর্জেন্টিনা সুযোগ সৃষ্টি করল একটা। সেই একটাতেই বক্সে ফাউলের শিকার হলেন ইউলিয়ান অ্যালভারেজ।
পেনাল্টি গেল আর্জেন্টিনার পক্ষে। লিওনেল মেসি এগিয়ে এলেন। দারুণ এক পেনাল্টি থেকে করলেন গোল। আর্জেন্টিনা তাতেই গেল এগিয়ে।

সেই এক গোলে মেসি একটা রেকর্ডও গড়ে ফেললেন। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এতদিন ছিল। গ্যাব্রিয়েল বাতিস্তুতার।
নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টিতে গোল করে মেসির গোলও হয়ে গিয়েছিল বাতিগোলের সমান ১০টিই। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলে আজ তাকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।