মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবসে পালিত হয়েছে।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর এই দিনে হানাদারমুক্ত হয় এই জেলা।
আজ রবিবার (১১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর পর বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজী নাহিন রসুল জেলা প্রশাসক ও , জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ, এর সভাপতিত্ব এসময় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বেগম ফজিলাতুন্নেছা নেসা ইন্দিরা।
বিশেষ অতিথি,বীর মুক্তিযোয়ান আনিস উজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভা সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ,সহ আরো অনেকেই।