সুরভী লাবণ্য , মুন্সীগঞ্জঃ
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টংঙ্গিবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২
উদযাপন উপলক্ষ্যে ” জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্যক কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন টংগিবাড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাছিমা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রাজিব খানসহ এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।