লৌহজংয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেলে লৌহজয়ের মাওয়া মুন্সীগঞ্জ সড়কের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সহ—সভাপতি সিরাজুল ইসলাম মৃধা,উপদেষ্টা মন্ডলী সদস্য আক্তারুজ্জামান মোল্লা,কার্যকরী সদস্য জাকির হোসেন বেপারি,ফারুক ইকবাল মৃধা,সোহরাব হোসেন পাঠান, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল,যুবলীগ নেতা আওলাদ হাওলাদার, নূর মোহাম্মদ শামীম,

সাজিদ খান সঞ্জয়,মাকসুদ রানা,এ কে এম ঢালী,ছাত্রলীগ নেতা রাসেল হোসেন নিরব প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, বিএনপি জামায়েতের কোন নেতাকর্মীকে অরাজকতা করতে মাঠে নামতে দেয়া হবে না। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করতে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি জামায়েতের লোকজন যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

লৌহজং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তারা বিএনপির সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।