মুন্সীগঞ্জে প্রিয় দলের পতাকার রংয়ে সাজলেন আর্জেন্টিনা সাপোর্টার।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব পি‌ছি‌য়ে নেই বাংলাদেশে। প্রতিদিন বিভিন্ন দলের সাপোর্টররা নানা কর্মসূচিতে ব্যস্ত দলের প্রতি ভালোবাসা প্রকাশে। তারই ধারাবহিকতায় মুন্সীগঞ্জে নিজের চুল আর্জেন্টিনার পতাকা রংয়ে রাঙ্গালেন মোঃ তুহিন নামের আর্জেন্টিনা সাপোর্টার।

সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার রিকাবী বাজা‌রের বাসিন্দা এই আর্জেন্টিনার সমর্থক খেলা পাগল মোঃ তু‌হিন ছোট বেলা থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছে। নি‌জে‌কে রং তু‌লি দিয়ে গত ৪‌ বিশ্বকাপ ধ‌রে আ‌র্জে‌ন্টিনার পতাকা রংয়ে সাজিয়ে আসছে এবারও তার ব্যতিক্রমী উদ্যোগে সকালকে অবাক করেছে।


এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আজকের রাতের আর্জেন্টিনা বনাম অস্টেলিয়ার খেলা উপলক্ষে গালে ও শরীরের বিভিন্ন স্থানে প্রিয় দলের পতাকা টেটু করে ও টিসার্ট পড়ে আনন্দে মেতেছে আর্জেন্টিনা সাপোর্টরা।

এদিকে মিরকাদিমে পৌরসভার বিভিন্ন স্থান থেকে শতাধিক আর্জেন্টিনা সমর্থক এই সা‌জে স‌জ্জিত হয়ে হাতে দলের পতাকা, বুবুজেলা বাঁশি নি‌য়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।
তবে আজকের খেলাসহ সবকটি খেলায় শতভাগ জয়ের মাধ্যমে বিশ্বকাপ তুলে নিবে মেসির আর্জেন্টিনা এমন প্রত্যাশা সমর্থকদের।