মুন্সীগঞ্জে প্রাইভেটকার থেকে বিপুল পরিমান  ফেন্সিডিল গাঁজা মদ উদ্ধার।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমানের ফেন্সিডিল, গাঁজা ও মদ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে ২৬৪ বোতল ফেন্সিডিল, ৪০ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদ।
বেলা সাড়ে ১১ টার দিকে জেলার গজারিয়া উপজেলার ফরাজীকান্দি গ্রামের সড়ক থেকে পুলিশ ওই মাদকদ্রব্য উদ্ধার করে।
তবে প্রাইভেটকারের চালক কিংবা মাদকের সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রাইভেটকারের পিছু নেয়। এক পর্যায়ে প্রাইভেটকার সড়কে ফেলে রেখে দৌড়ে পালিয়ে
যায় চালক।#