মুন্সীগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন,স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং ইট প্রস্তু ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাত্রপত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বতৃমানে কয়লা সংকট সমাধানের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

আজ রোববার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।অপরদিকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন,যখন আমরা ইটভাটা নিমার্ণ করি,তখন জনবসতি ছিলো না।

এখন আমাদের ইটভাটার আশে পাশে জনবসতি গড়ে উঠেছে। এই জনবসতির দোহায় দিয়ে পরিবেশ অধিদপ্তর আমাদের ইটভাটা বন্ধের নিদের্শ দিচ্ছে। অথচ আমরা সরকারকে প্রতি বছর ইটভাটা থেকে বিপুল পরিমান টাকা রাজস্ব দিচ্ছি।

আমরা চাই আমাদের লাইসেন্স ও ছাড়পত্র প্রদান করে বৈধ জিগজ্যাগ ইটভাটা গুলিকে পরিচালনা করার সুযোগ প্রদান এবং বর্তমান কয়লা সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মো: জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সহ-সভাপতি আমজাদ হোসেন,শাহ আলী,হাজ্বী শামসুউদ্দিন, কোষাধ্যক্ষ নাছির মোল্লা,সাংগঠনিক সম্পাদক হোসেল,সদস্য সামসুল হক,বরকত উল্লাহ,শাহীন আহম্মেদ, কোরবান আলী,আব্দুল খালেক,শামসুল মোল্লা,সাজ্জাত নূর, মোহাম্মদ আলী,আলাউদ্দিন,জমির মুন্সী প্রমূখ।
মুন্সীগঞ্জ।
তারিখ:২৭-১১-২০২২খ্রি।