বিক্রমপুর মানব কল্যান ফাউন্ডেশন উদ্যেগে”করারবাগ প্রিমিয়ার লীগ-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করারবাগ স্পোর্টিং ক্লাব

১৮নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় লৌহজংয়ের খিদিরাপড়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ০১-০২ গোলে হারিয়ে করারবাগ স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে।

প্রধান অতিথি:লৌহজং উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও হকি ফেডারশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার।এসময় উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃসিরাজুল ইসলাম মৃধা,মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হায়দার নেকবর,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আক্তারুজ্জামান মোল্লা,আওয়ামী লীগ নেতা আবু ফয়সাল নিপু ফকির,আনোয়ার হোসেন বেপারি ,সোরহাব হোসেন পাঠান,হুমায়ন কবির মৃধা,রাজু করিম মোল্লা ,আওলাদ হোসেন হাওলাদার ,ইউপি সদস্য মামুন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল হোসেন নিরব সহ ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।