চিত্রশিল্পী তৃষা স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
স্বনামধন্য চিত্রশিল্পী আবুল খায়ের এর একমাত্র কণ্যা চিত্রশিল্পী “তৃষা” স্মরণে চিত্রাঙ্কন, হস্তান্তর লিখন ও ছড়া-কবিতা প্রতিযোগিতা বরাবরের মতো এবারও মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী চারটি বিভাগে চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর লিখন ও ছড়া-কবিতা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
শুদ্ধ সংস্কৃতি চর্চা ও মননশীল প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে সৃজনশীল আয়োজনের এটি তৃতীয় বর্ষ।

প্রাণবন্ত পরিবেশ ও সবুজে ঘেরা বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় অঙ্গনে শিক্ষার্থীদের অভিভাবকগণের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

আগামী ১৯ ডিসেম্বর ২০২২ দিনব্যাপী সকল প্রতিযোগীদের চিত্র প্রদর্শনী ও বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে এবং বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হ‌বে।

তৃষা স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি তাহের মাহমুদ জানান এ আয়োজন আগামী প্রজন্মের মাঝে শুদ্ধ সংস্কৃতির আলোকে প্রজ্জ্বল রাখতে শিল্পী আবুল খায়ের- এর বাস ভবন মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে গড়ে তোলা হয়েছে “তৃষা স্মৃতি পাঠাগার”।

তৃষা’র কথা ও আঁকা নিয়ে তাঁর গর্বিত পিতা শিল্পী আবুল খায়ের সম্পাদনা করেন “ছুটি”। বইটি এ বছরই প্রকাশিত হয়েছে।