মিরকাদিমে মুক্তকণ্ঠ সৃজনশীল সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

“আমরা সত্যের সাথে – আমরা আলোর পথে” এই শ্লোগান নিয়ে গঠিত মিরকাদিম পৌরসভা কেন্দ্রিক একটি অরাজনৈতিক, মানবকল্যানমূলক সেচ্ছাসেবী সংগঠন মুক্তকন্ঠ সৃজনশীল সংঘের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বরাবরের মতো র্যালীর মাধ্যমে শুরু হয় দিনব্যাপী নানা অনুষ্ঠান।

পৌরসভার প্রধান সড়ক ও অলিগলি পরিচ্ছন্নতা অভিযান, দোকানী ও পথচারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনা কার্যক্রম পরিচালিত হয়। এলাকার বিভিন্ন কবরস্থান ও বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হয়।

উল্লেখ থাকে যে, সারাবছর আর্তমানবতার সেবার পাশাপাশি এলাকার সবচেয়ে বড় সমস্যা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার উপরই মুক্তকন্ঠের গুরুত্ব থাকে বেশী।

বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করার অঙ্গীকারের শপথ করে সন্ধ্যায় কেক কেটে অনাড়ম্বর আনন্দানুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।