মিরকাদিম পৌরসভার গোলাপবাগে রাস্তা নির্মান কাজের উদ্ধোধন

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ১নং ওয়ার্ডের বহুল প্রত্যাশিত দক্ষিন রামগোপালপুর গোলাপবাগ এলাকার রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে মিরকা‌দিম পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুর সালাম রাস্তার কাজের উদ্ধোধন করেন। পৌরসভার থেকে ১৫৬মিটার দৈর্ঘ্য ও ৩মিটার প্রস্তের রাস্ত ও সাথে ড্রেন নির্মানে খরচ হবে ৬৩লাখ টাকা।

স্থানীয়ারা জানায়, দীর্ঘদিন ধরে গোলাপবাগ এলাকায় ওই রাস্তাটি বেহলা দশায় ছিলো। কোন ড্রেন না থাকায় জলাবদ্ধতার সমস্যা দূর্ভোগ পড়তে হচ্ছিলো স্থানীয়দের। অবশেষে ড্রেন সহ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। রাস্তাটি নির্মান হলে কয়েকশতাধিক পরিবার দুর্ভোগ নিরসন হতে চলেছে।

রাস্তা নির্মান কাজের উদ্ধোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী। পৌরসভার পৌর ১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ জ‌লিল মাদবর, ২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ আওলাদ হো‌সেন, সা‌বেক ৪নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ আব্দুল ম‌জিদ, মোঃ আ‌নোয়ার হো‌সেন প্রমুখ।

তারিখঃ ২৬-১০-২০২২ইং