মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের চেয়ারম্যান হাজী বাচ্চু শেখের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রবিবার বিকালে ইউনিয়নের মিলকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশে কয়েকটি গ্রামের নারীরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শতাধিক নারীদের অংশ গ্রহণ করতে দেখা যায়। এ সময় মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা নারীরা বলেন রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বাচ্চু শেখের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। সেই সময়ে তারা মানব বন্ধনে নানা রকমের ম্লোগান দেন। মানব বন্ধনের কারণে এ পথের যানচলাচল বন্ধ ছিলো কিছুক্ষণের জন্য।
রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ বলেন, এসব মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। যেসব মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে তা পুলিশ তদন্ত করেছে। সেগুলো মিথ্যা প্রমানাতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এসব মিথ্যা মামলা দায়ের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে।