মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রথম বারের মত বইপত্র প্রকাশনির উদ্যোগে লেখকের বাড়ীতে মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা মীর এম্পেয়ার্সে লেখক ও মিডিয়া ব্যাক্তিত্ব মীর মোতাহার হোসেন( হাসান শরিফ) নামে পরিচিত তার নিজ বাড়ীতে দিন ব্যাপী এ বই মেলা অনুষ্ঠিত হয়।
এ মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেখক ও চলচ্চিত্র নির্মাতা দীপান্ত রায়হানের সঞ্চালনায় বইপত্রের প্রকাশক মাহবুবুর রহমান বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৩০১ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য শিরীন আহম্মেদ,
ঢাকা -৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বুকল্যান্ড জার্নাল পত্রিকার সম্পাদক ফারজানা হাসান তুলি, কথাসাহিত্য কিংকর আহম্মেদসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।