মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইমামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় গজারিয়া উপজেলা সংলগ্ন আয়োজিত কর্মী সভায় ইমামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান খান মুকুটের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মেহেরুন্নেসা উত্তরা,এ্যড,এস এম ছানিয়েল আরফিন,ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুজ্জামান খান জিতু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো,আব্দুর রব মেম্বার, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মো.মোজাম্মেল হক,সাবেক সাধারণ সম্পাদক মো,সারোয়ার আহম্মেদ ফরাজী,সাবেক সহ সভাপতি মো.সাইদুর রহমান খান,সাবেক মহিলা সম্পাদিকা সুমী আক্তার প্রমুখ।