গজারিয়ায় উপ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী মনিরুল হক মিঠুর সাংবাদিক সম্মেলন

মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপির উপনির্বাচনে সরকার দলীয় মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রার্থী মনিরুল হক মিঠুর পক্ষে হোসেন্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাহবুব হোসেন ও তার লোকজন নৌকা প্রতীক চেয়াম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদেরকে ভয়-ভীতি হুমকি প্রদান ও নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছে । শনিবার বিকাল ৫ টায় হোসেন্দী কায়রন ভিলা প্রঙ্গণে মিঠুর পক্ষে হোসেন্দি ইউনিয়নটির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীরা এই অভিযোগ তোলে। গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে সেখানে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন মিথ্যাচার করে বক্তব্য রাখেন যার নিন্দা জানাই। মাহবুব হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এ সম্পকিত কাগজ পত্র উপস্থিত সংবাদকর্মীদের দেখান মিঠুর সমর্থকরা। নৌকা প্রতীক প্রার্থী মনিরুল হক মিঠুর পক্ষে হোসেন্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মমিন, মোহাম্মদ কাউসার ,ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আরিফ। এদিকে সংবাদ সম্মেলনে মিঠুর পক্ষ থেকে মাহবুব হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে তারা জানায়।