মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ
ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নৌপথে চাঁদাবাজির বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে বেরীবাধে বাংলাদেশ বাল্ক হেড ট্রলার মালিক- শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় বাল্ক হেড ট্রলার মালিক শ্রমিক চালকরা ।
মানববন্ধনে বাংলাদেশ বাল্ক হেড ট্রলার মালিক- শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক বাবুল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাষ্টার আক্তার হোসেন,কবির হোসেন, চালক সেলিম সহ আলমগীর হোসেন,জামাল হোসেন,আবু বক্কর সিদ্দিক প্রমুখ।মানব বন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জে ধলেশ^রী ইছামতি ও মেঘনা নদীতে বিআইডবিøউটি এর বার্দিং চার্জ ও শুল্ক আদায়ের নামে নৌপুলিশের সামনে কথিত ইজারাদারদের লোকজন নিয়ম নীতি তোয়াক্কা না করে সন্ত্রাসী ষ্টাইলে ট্রলার যোগে চলন্ত নৌযান থেকে ইজরা ও চাঁদাবাজী চলে যা অবিলম্বে বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, ইছামতি নদীর বেতকা ল ঘাট এবং ধলেশ^রী নদী হয়ে গোপচরের উত্তর দক্ষিন উভয় পাড়ে মালামাল বহনকারী বাল্কহেড থেকে ইচ্ছা মতো চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। এই নৌপথে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ১৫ তারিখে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
এবিষয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর যুগ্ন পরিচালক মাসুদ কামাল জানান,ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নৌপথে চাঁদাবাজির বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে তা জানতে পেরেছি চাদাঁবাজির সাথে যদি কেউ সম্পৃত্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার জানান, ইছামতি ও শীতলক্ষ্যায় নদীর নৌপথে চাঁদাবাজী বন্ধ না হলে ধর্মঘটের ডাক দেওয়া হবে। #