ক‌বিতা রিক্ত আমি তুমি আছ দেবির পুজায় ব্যস্ত দিনভর।

ক‌বিঃ আঞ্জুমান আরা স্নিগ্ধা.

আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমি বহুদুর
তুমি আছ দেবির পুজায় ব্যস্ত দিনভর।
আমার চারপাশে আজ অন্ধকারের বাস
তোমার আলোয় আলোকিত অন্য আবাস।

সাদা মেঘের ভেলায় কিছু ভেসে আসা সুখ
তুমি বীনা পথহারা আজ পথ পেতে উন্মুখ ।
শান্ত নদী তোমার তরে উথাল পাথাল করে
মাঝনদীতে দিক হারা নাও হাল কে তার ধরে।।

বৃষ্টি ফোঁটা বিলের উপর ছন্দ তুলে যায়
সারস গুলো মুখ লুকাতে শাপলা দোলা দেয়।
এমন মধুর দ্বিপ্রহরে শুনে মেঘের অনুরণন
বৃষ্টি বিলাসী মন পেতে চায় তোমার কিছুক্ষণ।।

সাদা সাদা কাশফুলেরা আমায় বলে যায়
রঙিন পোশাক ছেড়ে যেন শুভ্রতায় সাজায়
বেলা শেষের ব্যঙ্গ সুরের করুন মূর্চ্ছনায়
মনে করিয়ে দিতে সে চায় রিক্ত আমি হায় ।।