মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
বুধবার সন্ধায় সদর উপজেলার এনা‌য়েত নগ‌র ৮নং ওয়ার্ড কাউ‌ন্সিল আঃ র‌হিম বাদশার কার্যাল‌য়ে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।

মিরকা‌দিম পৌর আওয়ামী লী‌গের আ‌য়োজ‌নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুছ সালম, বি‌শেষ অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন মুন্সীগঞ্জ জেলা সেচ্ছা সেবক লীগ সভাপ‌তি মোঃ আল মাহামুদ বাবু, মিরকা‌দিম পৌর আওয়ামী লীগ সভপাতি মোঃ ওয়াহিদুজ্জামান বাসু, আওয়ামী লীগ নেতা মোঃ মু, ম‌নিরুজ্জামান শ‌রিফ, মিরকা‌দিম পৌর কৃষবলীগ সাধারন সম্পাদক আতাউর রহমান রিপন মুন্সী, মিরকা‌দিম পৌরসভা ৮নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ আঃ র‌হিস বাদশ‌া, মিরকা‌দিম পৌরসভা ৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ ই‌দ্রিস আলী টুলু, মিরকা‌দিম পৌরসভা ২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ আওলাদ হো‌সেন, মিরকা‌দিম পৌর যুবলীগ নেতা মোঃ খোকন মিয়া, মোঃ আব্দুল্লাহ মামুন, সা‌বেক সভাপ‌তি রিকাবী বাজার ইউ‌নিয়ন ছাত্রলীগ মোঃ জাহাঙ্গীর, ‌মিরকা‌দিম পৌর ছাত্রলীগ সভাপ‌তি মোঃ খা‌লেদ মাহামুদ র‌কিসহ আ‌রো অ‌নে‌কেই।