সৈয়দ মোঃ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ভিলেজ হলি ডে রেস্তোরাঁয় ২৪ শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা য় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গজারিয়া উপজেলা শাখার এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মী সভায় বক্তারা বলেন গজারিয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে উপর গঠনমূলক বক্তব্য আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ্ লিটন।
মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আল মাহমুদ বাবু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম,সাবেক সাধারন সম্পাদক সরোয়ার আহাম্মেদ ফরাজী সহ গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ প্রমুখ।