ভাড়ার তালিকা অনুযায়ী, উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সাউথ স্টেশন পর্যন্ত ২০টাকা, মিরপুর ১১ নম্বর স্টেশন পর্যন্ত ৩০টাকা, কাজীপাড়া পর্যন্ত ৪০ টাকা, শেওড়াপাড়া পর্যন্ত ৫০ টাকা, বিজয়স্বরণী পর্যন্ত ৬০ টাকা, ফার্মগেট পর্যন্ত ৭০ টাকা, শাহবাগ পর্যন্ত ৮০ টাকা, সচিবালয় পর্যন্ত ৯০ টাকা এবং কমলাপুর পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, ভাড়ার হার একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার পাঁচ টাকা। সর্বনিম্ন যাত্রী ভাড়া ২০টাকা। সর্বোচ্চ যাত্রীভাড়া ১০০ টাকা। মেট্রোরেলের ভাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীগণ পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াত প্রদানের বিষয়ে ডিএমটিসিএল ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ বিনা ভাড়ায় মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের প্রতিটি সিঙ্গেল ট্রিপের জন্য বিশেষ রেয়াতের ব্যবস্থা রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।